নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ রাত ০৬:৫৪:৪৯
নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে এমপি রবিউল আওয়াল লাভলুর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নাগরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলার ১২টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।
উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।