মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ রাত ০৬:১৪:৩৮
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধামরাই বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ধামরাইয়ের জননেতা নাজমুল হাসান অভি।
এ সময় ঢাকা জেলা ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।