নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৬ বিকাল ০৪:৪৫:৪৮
নাটোরে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের প্রতিনিধি দলের সদস্য ও সহকারী কমিশনার আবীর হোসেন বলেন, প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে খলিসাডাঙ্গা খালের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশের পুনঃখনন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সাধারণ জনগণকে প্রশাসনের কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান।
পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান এবং উপজেলা উপসহকারী প্রকৌশলী শাহ আলম।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে আড়বাব ইউনিয়নের চন্দনা এবং ওয়ালিয়া ইউনিয়নের খলিসাডাঙ্গা অভিমুখে মোট সাড়ে ৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে প্রকল্পটির উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
স্থানীয়রা আশা করছেন, খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।