মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৬:১৪
মৌলভীবাজারে ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ অসহায় মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ অসহায় মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
“দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবনে অবস্থিত ঐতিহ্যবাহী জমিদার মুন্সিবাড়ির উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাড়ির জমিদার সুনিলময় কুমার দাশ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন অনিকা দাস চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জমিদার মুন্সিবাড়ি।