নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মে ২০২৬ দুপুর ০২:৪৭:২৭
খাগড়াছড়ি রেঞ্জ ফরেস্টের অফিসের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার
খাগড়াছড়ি সদরের রেঞ্জ ফরেস্ট অফিসের পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২৬) রাত নয়টার সময়ে পুকুরটিতে লাশটি ভাসতে দেখা যায়।
পুকুরটি লিজ নিয়ে মাছের চাষ করছেন স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া, তিনি প্রতিদিনের মতো রাতে পুকুরের মাছ দেখতে এসে পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে তিনি সাথে সাথেই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের খবর দেন। সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে জানা গেছে তিনি সদরের শান্তি নগর এলাকার বাসিন্দা। তার নাম কৃষ্ণ দে (৫৮)। তিনি খাগড়াছড়ি টার্মিনালে রাঙ্গামাটির কাউন্টারে চেকারের কাজ করেন। তার স্ত্রী পাখি দে জানিয়েছেন তিনি নিয়মিত মদ পান করতেন। ধারণা করা হচ্ছে, তিনি অতিরিক্ত মদ্যপানে পুকুরে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার কুমরে একটি এলাচি মদ এর বতল পাওয়া গেছে। তার মৃত্যুতে অন্য কোন কারণ রয়েছে কিনা তা উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল পাঠিয়েছেন।