রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ০৯:০৩:৪০
চিকিৎসার অভাবে রশিবন্দি জীবন কাটছে শিশু জিসানের
জানা গেছে, জিসানের বয়স যখন মাত্র ছয় মাস, তখন তার বাবা মাদকাসক্ত অবস্থায় পরিবার ছেড়ে চলে যান। এরপর থেকে মা মেঘলা বেগম মাছ কেটে সামান্য আয় করে কোনোভাবে সংসার চালিয়ে আসছেন। কিন্তু চরম দারিদ্র্যের কারণে ছেলের প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তিনি।
পরিবারের দাবি, জিসান মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। তাকে একা ছেড়ে দিলে বিভিন্ন দিকে দৌড়ে চলে যায় এবং নিজের ক্ষতি করার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়েই শিশুটিকে রশি দিয়ে বেঁধে রাখতে হচ্ছে।
মেঘলা বেগম বলেন,
“ছেলের চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। অনেক কষ্টে সংসার চালাই। সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করলে হয়তো আমার ছেলে সুস্থ জীবন ফিরে পাবে।”
স্থানীয়রা জানান, দ্রুত জিসানের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। তারা শিশুটির চিকিৎসায় সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।