মোঃ শাহপরান, কসবা, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৪ মে ২০২৬ দুপুর ০২:৫৮:৪৭
কসবায় ৬০ বিজিবির অভিযানে প্রায় ৯০ লক্ষ টাকার চোরাচালান পণ্য ও পিকআপ জব্দ
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে। এ সময় একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, মহাপরিচালকের বলেন বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় ৪ মে ২০২৬ তারিখে একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, কসমেটিক্স সামগ্রী, উন্নতমানের থ্রি-পিস এবং একটি পিকআপ ভ্যান জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।