নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ জুন ২০২৬ দুপুর ১২:১০:৪৫
যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের আওতায় বাংলাদেশ
জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ব্যবহারের অভিযোগ এবং তা প্রতিরোধে বিভিন্ন দেশের পদক্ষেপের মূল্যায়নের ভিত্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) জানিয়েছে, ১০ শতাংশ শুল্ক প্রস্তাবপ্রাপ্ত দেশগুলো জোরপূর্বক শ্রম প্রতিরোধে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছে অথবা এ বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করেছে। এ কারণে এসব দেশের জন্য তুলনামূলক কম হারে অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক প্রস্তাবপ্রাপ্ত দেশগুলোকে ফোর্সড লেবার প্রতিরোধে তুলনামূলক কম অগ্রগতি অর্জনকারী হিসেবে বিবেচনা করেছে ইউএসটিআর।
নতুন এ প্রস্তাব কার্যকর হলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতের ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিষয়টি এখনও প্রস্তাব পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করা হবে।