নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ বিকাল ০৪:৩৫:১২
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৫ জন।
আজ শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুগুলো ঘটে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৮ জন। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
এ সময়ের মধ্যে হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৪১৪ জনের এবং নিশ্চিত হামে ৮৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৯৯ জনে।