নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ দুপুর ০১:২৪:১৯
দক্ষিণ লেবাননে ইসরায়েলের রাতভর বিমান হামলা
দক্ষিণ লেবাননের একাধিক স্থানে রাতভর বিমান হামলা ও কামান থেকে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। শুক্রবার (২১ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই বিমান হামলাগুলো মূলত আলী আল-তাহের পাহাড়ি এলাকা, আল-দাবশে পাহাড় ও দুহাত কফর রেমানের মধ্যবর্তী স্থান এবং নাবাতিয়েহ আল-ফাওকার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
আল জাজিরা আরও জানায়, বিমান আক্রমণের পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে ইসরায়েলি বাহিনী কামান থেকে গোলা ছুড়েছে, যা আলী আল-তাহের পাহাড় এলাকাতেও সরাসরি আঘাত হেনেছে।
সূত্র: আল জাজিরা