নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৬:০৯
পূর্ব লন্ডনের মদের বার কিনে মসজিদে রূপান্তর করলেন এক বাংলাদেশি
পূর্ব লন্ডনে একটি মদের বার কিনে মসজিদে রূপান্তর করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশি জিয়া বিন রাসেল। প্রবাসী এই ব্যবসায়ীর বাড়ি চট্টগ্রামের রাউজান এলাকায়। তিনি পূর্ব লন্ডনে ভবনটি কিনে বিপুল অর্থ বিনিয়োগ করে একটি পূর্ণাঙ্গ মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারে রূপান্তর করেছেন।
জানা যায়, জিয়া বিন রাসেলের প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের খাদ্য সহায়তা, হুইলচেয়ার দান এবং দীর্ঘমেয়াদি স্বাবলম্বি হওয়ার পথ তৈরি করেছেন। তিনি সাভারের নবীনগরে ‘হাফেজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’-প্রতিষ্ঠা করে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ চালু করা হয়েছে, যার মূল অর্থায়ন এবং পরিকল্পনায়ও রয়েছেন তিনি।
দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের আত্মনির্ভরশীল করতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। বিভিন্ন এলাকায় দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, নগদ অর্থ ও বিভিন্ন আয়মুখী উপকরণ বিতরণের মাধ্যমে পরিবারগুলোর স্থায়ী উপার্জনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
ধর্মীয় মূল্যবোধ ও দ্বীনি শিক্ষার প্রসারে দেশের দুর্গম এরাকায় মক্তব ও মাদরাসাগুলোতে নিয়মিত অনুদান দিয়ে আসছেন।
তিনি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা এবং যুদ্ধবিধ্বস্ত সুদানে আর্থিক অনুদান পাঠিয়েছেন।