ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সৌদিতে হুথিদের হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীকে ফেরত চান স্ত্রী

সৌদিতে হুথিদের হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীকে ফেরত চান স্ত্রী


দুই মাস আগে দেশে এসেছিলেন ছুটি কাটাতে। স্বজনদের সঙ্গে কাটিয়েছেন আনন্দঘন সময়। শুক্রবার (৯ অক্টোবর) কর্মস্থলে ফিরতে উড়াল দিয়েছিলেন সৌদি আরবের উদ্দেশে। কিন্তু আর ফেরা হলো না বগুড়ার শাহেদ আহমেদের (৩২)। সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় তাঁর মৃত্যুর খবর এসেছে দেশে। এতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।রোববার (১১ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বগুড়ার মাদলা এলাকার বাড়িতে শাহেদের মৃত্যুর খবর পৌঁছায়। তিনি বগুড়া মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের মাদলা মণ্ডলপাড়ার রফিকুল ইসলাম মিঠুর ছেলে। গত তিন বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি।শাহেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।পরিবারের সদস্যরা জানান, শাহেদের বাবা রফিকুল ইসলাম মিঠু প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাবার সুবাদে তিন বছর আগে সৌদি আরবে যান শাহেদ। দুই মাস আগে ছুটিতে দেশে এসে শুক্রবার আবার কর্মস্থলে ফিরছিলেন তিনি। তাঁর মা তিন মাস আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। আগামী ১৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বর্তমানে শাহেদের মা-বাবা দাম্মামে অবস্থান করছেন।শাহেদের বোনজামাই সাজু বলেন, ‘আমার শ্বশুরের সঙ্গে কথা হয়েছে। তবে তাঁরা এখনো রিয়াদে যেতে পারেননি।’স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শাহেদের স্ত্রী কাকলি আক্তার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শনিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকেও তাঁর সঙ্গে শেষ কথা হয়েছিল। এরপর আর কথা হয়নি। সরকারের কাছে আমার চাওয়া, আমার স্বামীকে ফেরত এনে দিক।’মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, শাহেদের বাড়ি তাঁর পাশের এলাকায়। খবর পেয়ে তিনি সেখানে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

৭ ঘন্টা আগে

মেহেরপুরে কিশোর গ্যাং অনলাই জুয়ার ছাড়া নয়: পুলিশ সুপার

মেহেরপুরে কিশোর গ্যাং অনলাই জুয়ার ছাড়া নয়: পুলিশ সুপার


মেহেরপুরের নবাগত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেছেন, জেলায় মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের কোন দৌরাত্ম্য সহ্য করা বা তাদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক, অনলাইন জুয়া এবং অন্যান্য যে অপরাধ আছে সেসব অপরাধের মতই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা সমানভাবে আমাদের অভিযান চালিয়ে যাব।তিনি বলেন, কেউ যদি সালিসের নামে মানুষকে নির্যাতন করে, মানুষের আইনি সেবার যে অধিকার সেই সেবা থেকে কেউ মানুষকে বঞ্চিত করবে এটা আমরা কোনভাবেই মেনে নেব না। এই ধরণের ঘটনা যদি এই জেলায় থেকে থাকে তাহলে তা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।রোববার (১১ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে থানায় যেন মানুষ এসে একটি সুন্দর আচরণ পায়। সেবাপ্রার্থী যারা থানায় আসবেন তাদের যে কাঙ্খিত সেবা সেটি যেন দ্রুততার সাথে পৌছে দেওয়া হয়। আমরা প্রতিটি থানাকে একটি সেবাকেন্দ্রে রুপান্তরিত করতে চাই। থানায় এসে মানুষ যেন নির্বিঘ্নে,নির্ভয়ে তার সমস্যার কথা, অভিযোগের কথা বলতে পারে সেই পরিবেশ আমরা প্রতিটি থানায় নিশ্চিত করতে চাই।পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা তৃণমূল পর্যায়ে মানুষের সাথে মিলেমিশে কাজ করে। যেকারণে তাদের অনেক তথ্যই সবার আগে পেয়ে থাকে। তাই আমরা আপনাদের যে শক্তি সেই শক্তি আমরা কাজে লাগাতে চাই। আমরা আপনাদের সাথে নিবিড়ভাবে কাজ করতে চাই। সবাই মিলে একসাথে কাজ করে আমরা সুরক্ষিত ও নিরাপদ একটি মেহেরপুর গড়তে চাই।সাংবাদিকরা এলাকার অনলাইন জুয়া, চুরি,মাদক সমস্যা, চোরাচালান, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নবাগত পুলিশ সুপার এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হওয়ার অঙ্গীকার করেন।মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আতিকুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

৭ ঘন্টা আগে

পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ

পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২০টি পূজা মণ্ডপে ত্রাণ কার্য চালের ডিও বিতরণ করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৬০০ কেজি চালের অনুদানের ডিও বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে বিতরণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, উপজেলা বিএনপির সংগঠনি সম্পাদক রেজওয়ানুল ইসলাম ও জিল্লুর চৌধুরীর, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরাতে খোদা রানা, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রণ্ট আহ্বায়ক তপন চন্দ্র রায়, উপজেলা ছাত্রদল সভাপতি সূর্য্য প্রমুখ। এসময় ১২০টি পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৯ ঘন্টা আগে

মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে মুরগির মৃত্যু

মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে মুরগির মৃত্যু


নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে ‘গ্রীন জন এগ্রো ফ্লক’একটি পোলট্রি খামারে প্রায় ৬০০ মুরগির মৃত্যু হয়েছে। খামার মালিক জানান মারা যাওয়া মুরগিগুলো আগামীকাল থেকে বিক্রি শুরু করার কথা ছিল। রোববার (১১ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার খাজুর ইউনিয়নের কুমারপাড়া এলাকার ‘গ্রীন জন এগ্রো ফ্লক’ নামের খামারে এ ঘটনা ঘটে। খামারটির মালিক মোছা. হাসিনা খাতুন। তার স্বামী সাংবাদিক মো. তৌফিক ইকবাল।সাংবাদিক মো. তৌফিক ইকবাল জানান, বিদ্যুৎ না থাকায় খামারের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়। অতিরিক্ত গরমে মুরগিগুলো স্ট্রোক করে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে মুরগিগুলোর মৃত্যু হয়। আগামীকাল থেকে মুরগি বিক্রি শুরু করার কথা থাকলেও একসঙ্গে এত মুরগি মারা যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা।তিনি বলেন, তাদের খামারের পাশের আরেকটি খামারেও একই ধরনের সমস্যা হয়েছে। তবে ওই খামারে কতটি মুরগি মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে এখনো প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন তৌফিক ইকবাল। ফলে মুরগি মৃত্যুর প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।

৯ ঘন্টা আগে

ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা

ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা

১১ অক্টোবর ২০২৬ রাত ০৭:১০:০৬

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে পরিপত্র জারি

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে পরিপত্র জারি

১১ অক্টোবর ২০২৬ রাত ০৭:০০:১৫

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

১১ অক্টোবর ২০২৬ রাত ০৬:২৫:৩৩

১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলছে ওসমানী উদ্যান

১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলছে ওসমানী উদ্যান

১১ অক্টোবর ২০২৬ রাত ০৬:১৯:২২

ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল

ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৩:০২

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৬:৫২

হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. খন্দকার মারুফ

হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ: ড. খন্দকার মারুফ

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৪:৩০

কদমতলী মৎস্য অভয়াশ্রমে পানি ও খাদ্য সংকট হুমকির মুখে দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ

কদমতলী মৎস্য অভয়াশ্রমে পানি ও খাদ্য সংকট হুমকির মুখে দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছ

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২৭

প্রযুক্তিকে দেশের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

প্রযুক্তিকে দেশের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৮:০৪

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৬:৩৬

সৌদির বিমানবন্দর ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল ৬০০ ফ্লাইট

সৌদির বিমানবন্দর ১২ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল ৬০০ ফ্লাইট

১১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৫:৪৫

1–15 / মোট 9986টি সংবাদ | পৃষ্ঠা 1 / 666
শিরোনাম
সৌদিতে হুথিদের হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীকে ফেরত চান স্ত্রী মেহেরপুরে কিশোর গ্যাং অনলাই জুয়ার ছাড়া নয়: পুলিশ সুপার পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে মুরগির মৃত্যু ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে পরিপত্র জারি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলছে ওসমানী উদ্যান ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সৌদিতে হুথিদের হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীকে ফেরত চান স্ত্রী মেহেরপুরে কিশোর গ্যাং অনলাই জুয়ার ছাড়া নয়: পুলিশ সুপার পীরগঞ্জে ১২০টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ডিও বিতরণ মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে খামারে মুরগির মৃত্যু ব্যাংককজুড়ে অভূতপূর্ব নিরাপত্তাবলয়: পুলিশের সর্বোচ্চ সতর্কতা, কে-নাইন স্কোয়াড ও বিশেষ ট্রাফিক নির্দেশনা জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে পরিপত্র জারি জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ১০ বছর পর সর্বসাধারণের জন্য খুলছে ওসমানী উদ্যান ডেঙ্গুর ছোবলে মৃত্যু ৩০০ ছাড়াল কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ