নারায়ণগঞ্জের অধিকাংশ সংসদ সদস্যই কায়েম করেছেন সন্ত্রাসের রাজত্ব
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নানা কারনে বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ সারা দেশের মানুষের কাছে আলোচনা- সমালোচনারকেন্দ্র বিন্দু।জেলাটির সংসদীয় আসনগুলোর অধিকাংশ সংসদ সদস্যই কায়েম করেছেন সন্ত্রাসের রাজত্ব ।চাঁদাবাজী,গুম,খুন দখলবাজীসহ নানা অপকর্মে লিপ্ত থেকে গড়েছেন টাকার পাহার।এদের মধ্যে কেউ কেউ হয়ে উঠেছেন গড ফাদার।৫ আগষ্টে ছাত্র জনতার অভ্যুথানে আওয়ামীলীগ সরকারের পতনের পর, অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে।এখন কেমন আছে নারায়ণগঞ্জবাসী? তার আদ্যপান্ত জানবো সহকর্মী রিপনখানের কাছে…..
৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৪৪:২১
আখেরি মোনাজাত দুপুরে
তরিক শিবলীতাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমারদ্বিতীয় পর্বে চলছে হেদায়েতি বয়ান। বুধবার সকাল সাড়ে ৯টারদিকে হেদায়াতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে এর তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। তাবলিগ জামাত শুরায়ি নেজাম অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা। এরপর অনুবাদ করবেন মাওলানা জুবায়ের। পরে আনুমানিক দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হবে। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব আয়োজন ও অংশগ্রহণ করেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।
ঢাকা: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সরকারি তিতুমীর কলেজকে শিক্ষার্থীরা। অনশন কর্মসূচি পালন করা শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় তিতুমীর কলেজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাসেল আহমেদ। এর আগে তিনি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক পরীক্ষা করেন। ডা. রাসেল আহমেদ বলেন, অনশনরত শিক্ষার্থীদের শরীরে পানি শূন্যতার কারণে তাদের ব্লাড প্রেসার কমে যাচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। এখানে তাদের আর চিকিৎসা দেওয়া সম্ভব না। তাদের যদি দ্রুত হাসপাতালে না নেওয়া হয় তাহলে তাদের শরীরে শর্টটার্ম এবং লংটার্মে বড় ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। পানি শূন্যতার কারণে তাদের মধ্যে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়েছে। এর ফলে তাদের কিডনির কর্মক্ষমতা কমে যাচ্ছে। তাদের অবস্থা অবনতি দিকে যাচ্ছে। বিশেষ করে যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তাদের চিকিৎসা এখানে দেওয়া সম্ভব না। এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের জন্য 'ব্লকেড টু নর্থ সিটি' কর্মসূচি শিথিল করেছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাখালীতে রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধের করবেন না তারা। তবে তার পরিবর্তে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে ব্রিফিং করে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সুত্র: বাংলা নিউজ