মতলব (চাঁদপুর ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ রাত ০৮:২৬:৩১
মতলব উত্তর প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি সুমন সরদার, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন ও শাহিন আলম, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ জয়, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন এবং কার্যকরী সদস্য মাইনুদ্দীন চৌধুরী।
বক্তারা বলেন, একটি শক্তিশালী ও দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ লক্ষ্যে প্রেসক্লাবকে আরও কার্যকর, আধুনিক ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
মতলব উত্তর উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডকে গণমাধ্যমে আরও বেশি প্রচারের বিষয়ে মতামত ব্যক্ত করেন বক্তারা।
প্রেসক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মতলব উত্তরবাসীর কল্যাণে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।