নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৭:২৩
বাকস্বাধীনতা মানে নোংরামি নয়: ড. মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী গত দুই মাসে নজিরবিহীনভাবে তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে যাচ্ছেন। তবুও তাকে নিয়ে অশালীন ভাষায় সমালোচনা করে যাচ্ছে একদল। বাকস্বাধীনতা মানে এসব নোংরামি নয়।
সোমবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম ও জীবন নিয়ে ‘কমল কুঁড়ি’ অনুষ্ঠানে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয় (মন্ত্রী পদমর্যাদা) মো. রুহুল কবির রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয় নিয়ে নানা অপপ্রচার হয়েছে, তবে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন- জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে। ৭১, ৭৫, ৯০, ২৪ গণমানুষের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি।
তিনি বলেন, দেশে কোনো সংখ্যালঘু নেই। বিএনপি সকল ধর্মের প্রতি সমানভাবে সম্মান দেখিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার সকল ধর্মের ইমাম-পুরোহিত, ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাসী। সরকার কোনো নির্দিষ্ট দেশের আনুকূল্য চায় না।
তিনি বলেন, বিএনপি নারীদের ক্ষমতায় বিশ্বাসী। অন্যদিকে বিরোধীদল নারীদের ঘরে ঢুকিয়ে রাখতে চায়।