নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ দুপুর ১২:১৭:৫১
মির্জা আব্বাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা
আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
১১ মার্চ বুধবার ইফতারের সময় পানি পান করার সময়ই তিনি আচমকাই জ্ঞান হারান। প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার স্থিতিশীলতা না থাকায় গভীররাতে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের স্ত্রী এবং আফরোজা আব্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল দেশের নাগরিকদের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। রাজনৈতিক অঙ্গনে তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মীরা উদ্বিগ্ন ও প্রার্থনা করছেন।