নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:৫৪:০২
বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
আসন্ন ঈদুল ফিতরের যাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট অগ্রিম কেনা যাবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।
চলতি বছরের রোজা গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আজ (শনিবার) ১০টি রোজা চলে গেল। ২৯ বা ৩০টা রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর। নাড়ির টানে ছুটবে মানুষ বাসে-ট্রেনে-নৌপথে।