নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ রাত ০৭:৪৩:৪৪
দেশে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুত না করে, যার যতটুকু প্রয়োজন তাই কিনুন।’
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শনকালে এ কথা জানান তিনি।
তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।’