নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০৪:২১
এলসি জটিলতা কমিয়ে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করছে সরকার: অর্থমন্ত্রী
লেটার অব ক্রেডিট (এলসি) জটিলতা কমিয়ে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করছে সরকার জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ব্যবসায় নানা ধরনের জটিলতার মাধ্যমে অতিরিক্ত খরচ হয়ে যায়, এর প্রভাব পড়ে ভোক্তা পর্যায়ে। সরকার এসব কমিয়ে অটোমেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জটিলতা কমানোর পদক্ষেপ নিয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্লাটফর্ম বাংলাদেশ রিয়াল টাইম ট্রেড অ্যারেজমেন্ট-বার্তা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
অর্থমন্ত্রী বলেন, সব স্টেকহোলডার সঙ্গে কথা বলেই পলিসি নির্ধারণ করা হচ্ছে, যাতে ব্যবসা আরও সহজ হয়। যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে রাজি আছে সরকার। তবে ব্যবসায়ীদের আরও সহযোগিতা দরকার আছে।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, এলসি জটিলতায় দীর্ঘসূত্রতা তৈরি হয়। এর সরাসরি প্রভাব পড়ে দামের ওপর। এছাড়া অটোমেশনের মাধ্যমে এ জটিলতা কমানো গেলে মূল্যস্ফিতি আরও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
উল্লেখ, এলসি হলো আন্তর্জাতিক আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধের একটি নিরাপদ ও লিখিত নিশ্চয়তা বা ঋণপত্র। ক্রেতা (আমদানিকারক) শর্ত অনুযায়ী পণ্য পাঠালে ব্যাংক বিক্রেতাকে (রপ্তানিকারক) নির্ধারিত অর্থ পরিশোধ করবে—এই অঙ্গীকারই এলসি।