নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ সকাল ১০:২২:৩৮
সরকারের ১০০ দিন পূর্তি: বিকেলে সংবাদ সম্মেলন
সরকারের ১০০ দিন পূর্তি হলো ২৫ মে সোমবার। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এদিন বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।