নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৪:১১
এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দল
অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুম বাড়িঘর পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় সংসদীয় টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় তাদের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আসার কথা রয়েছে।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে বিরোধীদলীয় সংসদীয় টিমের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
বিরোধীদলীয় সংসদীয় এই টিমে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা.মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।