নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৬ দুপুর ০২:০৩:২২
মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াতের সেক্রেটারি
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে যান।
১৯ মে মঙ্গলবার হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন গোলাম পরওয়ার এবং তার দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের নিকট দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।