ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল

গণভোট উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না ১১ দল


গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ মানবে না বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। দলগুলোর নেতারা বলেছেন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে হবে।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এ অবস্থান তুলে ধরা হয়। জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার এবং তা বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রক্রিয়া সম্পর্কে জনগণের মতামত নেওয়া হয় ওই গণভোটে। সরকারি গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ৫৯ শতাংশ হ্যাঁ ভোট পড়ে।তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ শুধু কয়েকটি সংস্কার প্রস্তাবের প্রতি সমর্থন জানাননি; সংস্কার বাস্তবায়নের জন্য নির্ধারিত প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকেও অনুমোদন দিয়েছেন। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কাঠামো নির্ধারণ করা হয়েছে।১১ দলীয় ঐক্যের নেতাদের বক্তব্য, গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও কার্যক্রম শুরুর পরিবর্তে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জনগণের সরাসরি দেওয়া সাংবিধানিক ম্যান্ডেট উপেক্ষা করা হচ্ছে। জনগণের ম্যান্ডেটের বিকল্প কোনো সংসদীয় বিশেষ কমিটি হতে পারে না।সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ জাতীয় সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দিলেও সেই ক্ষমতা সীমাহীন নয়। সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের বিভিন্ন রায়ে প্রতিষ্ঠিত নীতিও বিবেচনায় নিতে হবে।তাদের দাবি, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৌলিক সাংবিধানিক সংস্কার করা হলে ভবিষ্যতে তা নিয়ে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।জুলাই জাতীয় সনদে সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ও ১০০ সদস্যের উচ্চকক্ষ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, একই ব্যক্তির একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকার ক্ষেত্রে সীমাবদ্ধতা, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারব্যবস্থার বিকেন্দ্রীকরণসহ বিভিন্ন সংস্কার প্রস্তাব রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কার্যকর করার দাবি জানানো হয়। একই সঙ্গে গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কারের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।এ ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিয়ে পরিষদ কার্যকর করার দাবি জানায় ১১ দলীয় ঐক্য। জনগণের সরাসরি ভোটে প্রকাশিত সাংবিধানিক ম্যান্ডেটকে সম্মান করে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গণভোটে জনগণের প্রদত্ত রায় যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার কার্যকর করা এবং গণভোটে অনুমোদিত প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাখ্যান।এ ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদ কার্যকর করা, জনগণের সম্মতি ও গণভোটের ম্যান্ডেটকে পাশ কাটিয়ে একতরফাভাবে সংবিধানের মৌলিক কাঠামো-সংশ্লিষ্ট পরিবর্তন আনার উদ্যোগ থেকে বিরত থাকা এবং জনগণের প্রত্যাশা, গণভোটের রায় ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই জাতীয় সনদ এবং গণভোটে প্রকাশিত জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোই বর্তমান সাংবিধানিক মতপার্থক্য নিরসনের গণতান্ত্রিক পথ।তিনি বলেন, জনগণের ভোট কোনো দলের রাজনৈতিক সুবিধা অনুযায়ী গ্রহণ বা উপেক্ষা করার বিষয় নয়। গণরায়ের প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের মূল দাবি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

১ দিন আগে

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ( ২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তাঁকে স্বাগত জানাতে নিউ ইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেসে এই সফরের বিভিন্ন প্রস্তুতি ও তাৎপর্য তুলে ধরেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এর আগে তাঁর পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এবার তাঁদের যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে ভাষণ দেবেন। আনোয়ার হোসেন খোকন বলেন, জাতিসংঘের ইতিহাসে 'বাবা, মা এবং সন্তান'—তিনজনেরই রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার ঘটনাকে বিরল এক নজির হিসেবে আখ্যা দেন তাঁরা।৪০ বছর পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশি সভাপতি নেতৃবৃন্দ উল্লেখ করেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য দ্বিগুণ আনন্দের। দীর্ঘ ৪০ বছর পর আবারও একজন বাংলাদেশি—পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান—জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন। বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী বিশ্বমঞ্চে একজন বাংলাদেশির এই সভাপতিত্ব দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।গণঅভ্যুত্থান ও দেশ পুনর্গঠন সংবাদ সম্মেলনে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। জাতিসংঘের রিপোর্টের বরাত দিয়ে নেতারা জানান, পতিত স্বৈরাচারী শাসনের গণহত্যাকাণ্ডে ১৪ শতাধিক মানুষ প্রাণ হারান এবং ৩০ হাজারের বেশি আহত হন। ফ্যাসিবাদ পতনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে, প্রবাসীরা তাতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’ প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ জানান, দেশে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডের পাশাপাশি চলতি বছরের মধ্যেই প্রবাসীদের জন্য নানামুখী সুযোগ-সুবিধাসম্বলিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগ, মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।আইন মেনে সুশৃঙ্খল কর্মসূচির আহ্বান সংবাদ সম্মেলনের শেষভাগে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একইসাথে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক সফরকে স্মরণীয় ও সাফল্যমণ্ডিত করতে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক নাহিদুল খান সাহেল, কেন্দ্রীয় সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, নিউইয়র্ক দদক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা বাবুল প্রমুখ।

১ দিন আগে

৮ দফা বাস্তবায়নের দাবি, রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

৮ দফা বাস্তবায়নের দাবি, রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষ নানা সংকটে দিশেহারা। কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকের কাজ নেই, বাড়িতে নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত।শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত কর্মসূচির পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, বেকারত্ব ও সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছে। কৃষি খাত সংকটে পড়েছে, যুবসমাজ কর্মসংস্থানের অভাবে হতাশ এবং আর্থিক খাত নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, শিল্পকারখানার চাকা সচল রাখা এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবিও তুলে ধরেন তিনি।জামায়াত আমির বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্যই রাজপথের এই কর্মসূচি। সরকার ৮ দফা দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহারের পথে যাওয়া হবে। আর দাবি বাস্তবায়ন না হলে ৮ দফা এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলে তিনি হুঁশিয়ারি দেন।তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।

১ দিন আগে

তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাস্ত করা হবে না: মামুনুল হক

তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাস্ত করা হবে না: মামুনুল হক


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ১১ দলের গণদাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে আমরা আদায় করে ঘরে ফিরবো। গণভোটের গণরায়কে কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের বিকল্প কোন পথ নাই। বিগত ফ্যাসিবাদী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল। তারেক জিয়া সরকারকে গণভোটের রায় কার্যকর করেই ক্ষমতা ছাড়তে হবে ইনশাল্লাহ।শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া-বাইপাসের টাঙ্গাইল রোডে লংমার্চের পথসভার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। ১১ দল দ্ব্যর্থহীন ভাষাই বলে বাংলাদেশের মানুষের ভাগ্য তারা নিজেরাই নিজেদের হাতে গড়বে। তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের লুকোচুরি আর বরদাস্ত করা হবে না। শহীদ শরীফ ওসমান হাদীসহ দেশ প্রেমিক ইলিয়াস আলীসহ যাদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার বাংলার মানুষ আদায় করে ছাড়বে, ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদীর হত্যাকারীদেরকে যারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে আমরা ভিনদেশীয় অপশক্তিগুলোকে আজকের এই লংমার্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আন্দোলন সংগ্রামে আমরা সফল হব ইনশাআল্লাহ।

২ দিন আগে

৮ দফা যে কোনো সময় ১ দফায় রূপ নিতে পারে: শফিকুর রহমান

৮ দফা যে কোনো সময় ১ দফায় রূপ নিতে পারে: শফিকুর রহমান

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৫৭

তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন: নাহিদ ইসলাম

তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন: নাহিদ ইসলাম

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৫৭

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

ভুলের পর ভুল করে সরকার জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৪:২৮

হতাশ হয়ে মাথা গরম করবেন না : জামায়াত আমির

হতাশ হয়ে মাথা গরম করবেন না : জামায়াত আমির

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩৭:২৬

বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ

বাংলাদেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি : নাহিদ

১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩৪:০৮

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা নয়: গোলাম পরওয়ার

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা নয়: গোলাম পরওয়ার

১৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:০১:৫২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৭:৫৯

ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের

ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০৯:১২

ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০৭:১৯

যেকোনো মূল্যে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে: জামায়াত আমির

যেকোনো মূল্যে বৈষম্যমুক্ত মানবিক বাংলাদেশ গঠন করতে হবে: জামায়াত আমির

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৪৬:২৬

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল ইসলাম

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল ইসলাম

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২০:২৫

1–15 / মোট 729টি সংবাদ | পৃষ্ঠা 1 / 49
শিরোনাম
একই সাথে সুরক্ষা আর সঞ্চয়ের সুবিধা দিবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী বগুড়ায় সবজি চারা উৎপাদনে বদলে যাচ্ছে শাহজাহানপুরের গ্রামীণ অর্থনীতি গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যায় যুবক আটক আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ প্রধানমন্ত্রীর এই সফর পৃথিবীর ইতিহাসেও একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার একই সাথে সুরক্ষা আর সঞ্চয়ের সুবিধা দিবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী বগুড়ায় সবজি চারা উৎপাদনে বদলে যাচ্ছে শাহজাহানপুরের গ্রামীণ অর্থনীতি গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যায় যুবক আটক আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ প্রধানমন্ত্রীর এই সফর পৃথিবীর ইতিহাসেও একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন আফগানিস্তানে রাতভর পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন গ্রেপ্তার