স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬ রাত ০৮:৪৪:১৬
মুশফিকের ব্যাটে এক দিনে দুই ইতিহাস
এই মুশফিকুর রহিম অনন্য। বয়সটা ৩৯ পেরিয়েছে কে বলবে? এখনও ব্যাটের ধার আছে আগের মতোই। দেশের হয়ে সর্বাধিক ৩টি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক। দেখতে দেখতে ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরিটাও হয়ে গেলো ডানহাতি এই ব্যাটারের।
সোমবার) পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক। তাতেই তিনি ছাড়িয়ে গেছেন মুমিনুল হককে। হয়ে গেছেন দেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটার।
এতদিন এই রেকর্ডটি যৌথভাবে ছিল মুমিনুলের। ১৩টি সেঞ্চুরি নিয়ে এখন তালিকার দুই নম্বরে নেমে গেছেন মুমিনুল।
তিন সংস্করণ মিলিয়ে মুশফিকের এটা ২৩তম সেঞ্চুরি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল তামিম ইকবালের, ২৫টি।
একইসঙ্গে আরেকটি ইতিহাসও গড়েছেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন আজ।
অর্থাৎ একইদিনে বাংলাদেশের হয়ে দুইটি ইতিহাস গড়লেন মুশফিক। এই মুশফিককে থামানোর সাধ্য কার!