নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৮:২৪
রমজানের বিশেষ মুহূর্তগুলোতে প্রিয়জনদের সাথে কানেক্টেড রাখবে ইমো
ইফতারের বাকি আর মাত্র কয়েক মিনিট। টেবিলে খেজুর সাজানো, পানির গ্লাস রেডি, রান্নাঘর থেকে ভাজাভুজির ঘ্রাণ আসছে। কিন্তু ইফতারের টেবিলে একটি চেয়ার আজ খালি। বাড়ির বড় ছেলেটি কাজের প্রয়োজনে আজ অনেক দূরে, অন্য দেশে। হাতে ফোন নিয়ে বাবা-মা অপলক চেয়ে আছেন স্ক্রিনের দিকে। হঠাৎ বেজে উঠল ইমোর সেই চেনা রিংটোন। ভিডিও কলে দূর প্রবাস থেকে ছেলেটি যখন হাসিমুখে বলে, "মা, ইফতার করেছ?"—তখন মনে হয় দূরত্ব যেন নিমেষেই মুছে গেল।
রমজান মানেই সিয়াম-সাধনা ও পরিবারকে সময় দেওয়ার মাস। কিন্তু প্রিয়জন যখন দেশের বাইরে বা ভিন্ন টাইম জোনে থাকেন, তখন মনের মধ্যে এক ধরণের শূন্যতা কাজ করে। এমন সময়েই ইমো হয়ে ওঠে আপনজনদের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।
ইন্টারনেট সংযোগ দুর্বল হয়ে পড়লেও, ইমোর 'অ্যাডাপ্টিভ বিটরেট টেকনোলজি' কল ড্রপ বা ল্যাগ রোধ করতে নিজ থেকেই বিটরেট কমিয়ে সব ঠিক করে নেয়। পরবর্তীতে ব্যান্ডউইথ উন্নত হওয়ার সাথে সাথে ভিডিও এবং অডিও দ্রুত আগের মতো স্বচ্ছ ও উন্নত মানে ফিরে আসে।
ইমো ব্যবহার করাও খুব সহজ। তাই শিশু থেকে শুরু করে প্রবীণ—সবাই কোনো ঝামেলা ছাড়াই তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন। দূরত্ব যতই হোক না কেন, ইমোর ভিডিও কলের মাধ্যমে রমজানের আনন্দ, দোয়া ও ভালোবাসা সহজেই ভাগ করে নেওয়া সম্ভব। ফলে প্রিয় মানুষরা দূরে থাকলেও, মনে হয় তারা যেন সবসময় কাছেই আছেন।