নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:২৮
শুকুরজান জিন্নত আলী আদর্শ স্কুলের নয়া কমিটির অভিষেক অনুষ্ঠিত
সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের শুকুরজান জিন্নত আলী আদর্শ স্কুলের নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠান সোমবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। এ সময় তিনি নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি খোরশেদ আলম আরও বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। তাই বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।