কালকিনি, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৪:২৭
মাদারীপুরের কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মর্জিনা আক্তার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে উপজেলা মিনি অডিটিতে সব অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মির্জা মর্জিনা আক্তার বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস এবং কিশোর গ্যাংয়ের অপসংস্কৃতি থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি সমাজে বাল্যবিবাহের মতো অভিশাপ নির্মূলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
এর আগে জেলা প্রশাসক মির্জা মর্জিনা আক্তার কালকিনি উপজেলার বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রমে অংশ নেন। এ সময় তাঁর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনার উৎসাহ বাড়াতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।