ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য


বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে ৪ নেতাকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।নতুন মনোনীত নেতারা হলেন— অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ।শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত নেতাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলকে সুচিন্তিত পরামর্শ দেবেন। একইসঙ্গে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন।দলের জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে দলটির পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

৫৩ মিনিট আগে

আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুলই ফুটেছে: জামায়াত আমির

আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুলই ফুটেছে: জামায়াত আমির


ইসলামী শিক্ষা আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেকের শূন্যতা অনুভূত হচ্ছে বলে মনে করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার (১৫ আগস্ট) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ অনুভূতির কথা জানান।জামায়াত আমির তার পোস্টে লিখেন, ‘আজকের এই দিনে বড়ই মনে পড়ে ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র শহীদ আব্দুল মালেক ভাইকে।আপনার রেখে যাওয়া বাগানে ইতোমধ্যে অনেক ফুলই ফুটেছে, কিন্তু কোথাও একটা শূন্যতা অনুভূত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামীন আপনার রেখে যাওয়া এই দায়িত্ব আমাদের পালন করার তাওফিক দিন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে তার প্রিয় অতিথি হিসেবে কবুল করুন। আমিন।’

৪ ঘন্টা আগে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

গ্যাস-বিদ্যুৎ সংকট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি


দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৪ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর এ চিঠি পাঠানো হয়।চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।চিঠিতে আরও বলা হয়, জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য রাষ্ট্রপতির প্রতি উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

২১ ঘন্টা আগে

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল


বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।বৈঠক শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।’এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক শুরু হয়। বৈঠকে দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়।উল্লেখ্য, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে এখন দলের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়েও বিএনপির অভ্যন্তরে নতুন করে আলোচনা শুরু হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম এ পদে আলোচনায় রয়েছে।ইত্তেফাক/এসজেএস

২ দিন আগে

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে ইসিতে ১১ দলীয় জোট

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে ইসিতে ১১ দলীয় জোট

১৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৩:৪৫

স্ত্রীকে জীবনের সবচেয়ে প্রাপ্তি হিসেবে উল্লেখ করলেন মির্জা ফখরুল

স্ত্রীকে জীবনের সবচেয়ে প্রাপ্তি হিসেবে উল্লেখ করলেন মির্জা ফখরুল

১২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪৯:৫৮

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৪৬:২৩

নির্বাচনী সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে: এবি পার্টি

নির্বাচনী সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে: এবি পার্টি

১০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৩৪:২৩

রাজনীতির সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন: জামায়াত আমির

রাজনীতির সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন: জামায়াত আমির

৯ আগস্ট ২০২৬ দুপুর ০২:১০:১১

কর্নেল (অব.) অলি আহমদ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী

কর্নেল (অব.) অলি আহমদ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী

৯ আগস্ট ২০২৬ দুপুর ০২:০৪:৪২

স্যোশাল মিডিয়ায় উত্তেজনামূলক-আক্রমণাত্মক বক্তব্য বন্ধ করতে হবে: জামায়াত আমির

স্যোশাল মিডিয়ায় উত্তেজনামূলক-আক্রমণাত্মক বক্তব্য বন্ধ করতে হবে: জামায়াত আমির

৯ আগস্ট ২০২৬ সকাল ১১:০১:১৭

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

৮ আগস্ট ২০২৬ রাত ১১:৩৩:৪২

জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: গোলাম পরওয়ার

জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: গোলাম পরওয়ার

৮ আগস্ট ২০২৬ রাত ০৯:৪২:০০

৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা?: মজিবুর রহমান মঞ্জু

৩১ দফার প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালনের নমুনা?: মজিবুর রহমান মঞ্জু

৮ আগস্ট ২০২৬ রাত ০৬:১৪:১১

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির

৮ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫৮:৫৩

1–15 / মোট 644টি সংবাদ | পৃষ্ঠা 1 / 43
শিরোনাম
৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার আহ্বান হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০ বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুলই ফুটেছে: জামায়াত আমির প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের ইরানের কাছে মার্কিন বাহিনী ‘নতজানু’ হয়েছে: আইআরজিসি ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার অবকাঠামো তৈরি করে গ্যাস সংকট কাটাতে বছর দুয়েক লাগবে: বাণিজ্যমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার আহ্বান হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০ বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া আপনার রেখে যাওয়া বাগানে অনেক ফুলই ফুটেছে: জামায়াত আমির প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের ইরানের কাছে মার্কিন বাহিনী ‘নতজানু’ হয়েছে: আইআরজিসি