নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৯:৫২
ইরানের কাছে মার্কিন বাহিনী ‘নতজানু’ হয়েছে: আইআরজিসি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি দাবি করেছেন, ইরান বিশ্বের ‘ইতিহাসের সবচেয়ে সশস্ত্র সেনাবাহিনীকে নতজানু’ করতে সক্ষম হয়েছে।
আইআরজি সদস্য ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ মন্তব্য করেন। দেশটির সামরিক প্রকাশনা সেপাহ নিউজে চিঠিটি প্রকাশিত হয়েছে। খবর আল জাজিরার।
ভাহিদি বলেন, চলমান সংঘাতে ইরানের প্রতিরোধ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রতিরক্ষা ও সামরিক কাঠামোয় বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ভাহিদিসহ কয়েকজন নতুন সামরিক কমান্ডার নিয়োগ দেন।