ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৭:২৬
রামপালে 'বাংলা কিউআর' ও 'ক্যাশলেস বাংলাদেশ' সম্প্রসারণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাগেরহাটের রামপালে ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতি ও 'এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR!' বাস্তবায়নের লক্ষ্যে বাংলা কিউআর (BANGLA QR) ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংক পিএলসি (ভাগা শাখা, গিলাতলা শাখা, চুলকাটি শাখা, মোংলা পোর্ট শাখা)-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয় ও রামপাল উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।
অগ্রণী ব্যাংক পিএলসি ভাগা শাখার ব্যবস্থাপক বিপ্লব কুমার দামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক নাফিউল করিম এবং অগ্রণী ব্যাংক পিএলসি বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মনিময় কুমার হোড়।
সভায় বক্তারা নিরাপদ, স্মার্ট ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তোলার নানা দিক তুলে ধরেন। নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে এবং দ্রুত ও সহজে কেনাকাটা ও লেনদেনের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।