জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ সকাল ১১:০২:৪৫
জামালগঞ্জে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জ ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার যুবককে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের পলক গ্রামের আজাদ মিয়ার ছেলে ফখরুল আলম উরফে এমদাদুল হক।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে দুর্লভপুর ব্রিজ এলাকা থেকে১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে থানায় নিয়ে আসে। সাথে থাকা আরেক যুবক পুলিশের টের পালিয়ে যায়।
জাসালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী মিয়া জানান, জামালগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।