রাজিব মাহমুদ (সাভার উপজেলা প্রতিনিধি)
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:৩২:১৯
সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবু বহিষ্কার
চাঁদাবাজি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদলের বিতর্কিত সভাপতি আরমান হোসেন বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় তাকে সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত দিনে ছাত্রদল নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে সাভারের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অপকর্ম নিয়ে তীব্র সমালোচনায় মুখে পড়ে ছাত্রদল।
তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমেও বিভিন্ন সংবাদ প্রকাশ হয় বিশেষ করে সাভারে রেডিও কলোনি এলাকায় ডাব কান্ড তার মধ্যে উল্লেখযোগ্য।