রাজিব মাহমুদ (সাভার প্রতিনিধি)
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১৭:২৩
ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন
ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে বা টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সাভারের নবীনগরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, স্বৈরাচার সরকারের বন্দুকের নলের মুখেও আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সেই সাহস নেই। ছাত্রদল প্রতিহত করলে তারা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না।
তিনি আরও বলেন, ছাত্র হত্যা মামলার আসামিরাও থানার আশপাশে ঘোরাফেরা করছে। নিষিদ্ধ সংগঠনের এসব নেতাকর্মীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নবীনগরের জয় রেস্টুরেন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।