মোঃ নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৯:২৪
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তোফাজ্জল হোসেন মাস্টার প্রায় ২৭ বছর নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত এবং দলীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলটির দুঃসময়ে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।