নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ দুপুর ০২:৫০:০৭
বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রামে ২ শিশুর মৃত্যু
চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর ছিন্নমূল এলাকায় এবং নগরীর পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, জঙ্গল ছলিমপুরে মারা যাওয়া ১০ মাসের শিশুটির নাম আশরাফুল ইসলাম, সে ওই এলাকার মঈনউদ্দিনের ছেলে।
আর নগরীর চশমা হিলে মারা যাওয়া মেয়েটির নাম সামিয়া, বয়স ১২ বছর।