সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ০৮:১৭:০৮
সিদ্ধিরগঞ্জে নারী গার্মেন্টস কর্মীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ দায়ের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আঁটি গ্রাম এলাকায় লাউ ও হজপাতা কেনাকে কেন্দ্র করে এক নারী গার্মেন্টস কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তরকারি বিক্রেতার বিরুদ্ধে ।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা এ ঘটনা ঘটে। আহত মরিয়ম বেগম (৪০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মরিয়মের স্বামী সাহেব আলী জানান, আমার স্ত্রী মরিয়ম গার্মেন্টসে চাকুরী করে আসার সময় মাচ্ছা পাড়া এলাকার সবজি বিক্রেতা আলমগীরের ভ্যান থেকে লাউ ও হজপাতা কিনতে গেলে দাম নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমার স্ত্রী মরিয়মকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখে।
অভিযোগ উল্লেখ করা হয়, দর-কষাকষির নিয়ে আলমগীর মরিয়ম বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এতে মরিয়ম বেগম হাতে থাকা জুতা তুলে প্রতিবাদ করলে আলমগীর কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন ওখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কা জনক দেখে মরিয়মকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
অভিযুক্ত আলমগীর এর আগেও স্থানীয় কয়েকজনের সঙ্গে দুর্ব্যবহার ও মারামারির ঘটনায় জড়িয়েছিলেন। এ বিষয়ে অভিযুক্ত আলমগীরের বাসায় এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাননি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।