এম,এ মালেক, ধোবাউড়া, ময়মনসিংহ
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ০২:৫০:২৬
ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুবেল, অব্যবস্থাপনায় চরম অসন্তোষ প্রকাশ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সালমান ওমর রুবেল। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসা সেবার মান এবং অভ্যন্তরীণ অব্যবস্থাপনা দেখে তিনি চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
বুধবার (৫মে) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় রোগীদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনে সংসদ সদস্য দেখতে পান, সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতালের পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যাপক ঘাটতি রয়েছে।
রোগীদের অভিযোগের ভিত্তিতে তিনি দেখতে পান যে সেবার মান সন্তোষজনক নয়।হাসপাতালের প্রশাসনিক ও অভ্যন্তরীণ শৃঙ্খলায় ত্রুটি লক্ষ্য করেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সেবার মানোন্নয়ন এবং অব্যবস্থাপনা দূর করার নির্দেশ দেন। অন্যথায় যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।
পরিদর্শন শেষে সংসদ সদস্য সালমান ওমর রুবেল উপস্থিত সাংবাদিকদের জানান, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। কিন্তু এখানে এসে অব্যবস্থাপনা দেখে আমি হতাশ। সাধারণ মানুষের সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা নয়ছয় সহ্য করা হবে না।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।