কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫৪:১০
কসবায় পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজাসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা-এ পুলিশের পৃথক দুইটি মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ১৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে কসবা থানা পুলিশ পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শুভ (২৫) ও শরীফ (৩০) নামে দুই মাদক কারবারি। রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিনাউটি ইউনিয়ন-এর চাপিয়া গ্রাম থেকে একটি পিকআপসহ ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া বায়েক দক্ষিণপাড়া এলাকায় মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশের ঝোপ থেকে আরও ১২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে এসআই ফারুক ও এসআই শাহ আলম-এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ১৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
নাজনিন সুলতানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “কসবাকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”