ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬ রাত ০৭:২৭:১০
নলছিটিতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বুধবার (২০ মে) বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে। ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সঙ্গে নলছিটি উপজেলা এবং বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।