নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:২৭
ডেঙ্গুতে প্রাণহানি ৫০০ ছাড়াল
ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে দাঁড়াল ৫০২ জনে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৬৪ হাজার ১০৭ জন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) ডেঙ্গুতে ৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৫২ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।