নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ সকাল ১১:৪৬:৫৪
ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ভুয়া খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেওয়া হয়েছে। বইটির প্রচ্ছদে লেখা ছিল, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’
হাইকমিশন অভিযোগ করে, একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তারা বইটির প্রকৃত প্রচ্ছদ অপরিবর্তিত রাখার অনুরোধ করেছে।
পোস্টে হাইকমিশন আরও জানায়, কোনো সংবাদকে নিজেদের মতো করে উপস্থাপন করতে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা উচিত নয়।