নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫২:৫০
পুলিশের ৭২ কর্মকর্তাকে একযোগে বদলি
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭২ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব কর্মকর্তাকে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর তাঁরা বদলির কর্মস্থলে যোগদান করবেন।