গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ জন গ্রেপ্তার
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন থানা পুলিশ।রোববার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৪টার দিকে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুন সকাল ৬টা ৫ মিনিটে বাসন থানার মোগরখাল এলাকার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান এবং হুমকি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।বাসন থানা পুলিশ গ্রেপ্তার করে মোক্তার হোসেন (৫৫), মোখলেছ (৪৬), জিন্নাত আলী (৬০), শফিকুল ইসলাম (৩০), শামীম (২৫), পূবাহ ইসলাম সুমন (৩২), নাছির (৪৪), রবিউল হোসেন দুলু (৪৫), মাহফুজ দেওয়ান (৪৭), মাসুদুর রহমান (৪৮), ওমর ফারুক খান (৪৫), শহিদুল ইসলাম (৪৯), মাহফুজুর হক হিমেল (৩৮), আতাউর রহমান (৬৬), নাসির উদ্দিন (৪৩), ফারুক হোসেন ফালু (৫৩), রেজাউল করিম রিপু (৩৬), ফখরুল হোসেন মিলন (৩৯), নাসির উদ্দিন মোল্লা (৫৮), সাব্বির হোসেন মোল্লা (২৩), কামরুল হাসান (৪৫), শাফিম আহম্মেদ ওরফে নাজমুল (৩০), খোকন মিয়া (৪৭), সাকিবুজ্জামান রাহুল (২৫), আবু সিদ্দিক (৪২) এবং জহিরুল ইসলাম (৩২)-কে।এছাড়া সদর থানা পুলিশ গ্রেপ্তার করে শাকিল হোসেন (৩১), সেলিম (৪৪), হাসান উদ্দিন রবিন (৩০) এবং মিজানুর রহমান (৩৬)-কে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।জিএমপি সূত্রে আরও জানানো হয়েছে, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।