ইউনুছ আলী, রৌমারী
প্রকাশ : ২২ জুন ২০২৬ বিকাল ০৪:৪১:৩৯
রৌমারীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউপি সদস্য জাকির গ্রেপ্তার
কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেনকে আটক করেছে এলাকা বাসী। রোববার (২১ জুন) উপজেলার ১নং দাঁত ভাংগা ইউনিয়নের পৃর্ব কাউয়ারচর গ্রামে এঘটনাটি ঘটে। আটক কৃত জাকির হোসেন একই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সোরহাব আলীর ছেলে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৩টার দিকে পূর্বপরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী প্রবাসী মিজানুর রহমানের বাসায় যায় মেম্বার জাকির হোসেন। প্রবাসীর ঘরের চালে ঢিল মারেন এবং ঘরের দরজায় আঘাত করে এসময় প্রবাসীর ইসএী শেফালী বেগম টেরপেয়ে চিৎকার করলে বাড়ির আশেপাশের লোক জন জাকির হোসেনকে আটক করে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, ধর্ষনের চেষ্টা করায় এলাকা বাসী জাকির হোসেনকে আটক করেন পরে তাকে থানায় হয়।