ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী


সার সংক্রান্ত সার্বিক কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে পরামর্শ ও সহায়তা দিতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দিয়ে এক উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন গঠিত এই কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে এবং কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। কৃষি মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।অন্য সদস্যরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।

১০ ঘন্টা আগে

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার


মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন।তিনি বলেন, বিদিশা এরশাদের বিরুদ্ধে অর্থ প্রতারণার একটি মামলা ছিল। গুলশান থানার মামলা নম্বর ২৮। এ মালায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তাকে গ্রেফতারের জন্য আদালত পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানামূলে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান–২ নম্বর সেকশন থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

১১ ঘন্টা আগে

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল


পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক তিন প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।একটি প্রজ্ঞাপনে- পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।এছাড়া রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। এছাড়া এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।অন্য একটি প্রজ্ঞাপনে- এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টাররে সংযুক্ত করা হয়েছে।একই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইল পুলিশ সুপার হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।আরেক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা হলে- এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মো. জাফর হোসেনকে সিআইডিতে বদলি করা হয়ছে।এছাড়াও পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডিতে, পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনে এবং সিলেট এসএমপির উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

১৩ ঘন্টা আগে

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর স্থগিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর স্থগিত


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল তার।বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী দুই-এক দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ করা হতে পারে।এর আগে রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছিল জেলা প্রশাসন। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল। একই চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত সূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানো হবে বলেও জানানো হয়েছিল।রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরেও শুরু হয়েছিল প্রস্তুতি। তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হলো।এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘন্টা আগে

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন, ইসির সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন, ইসির সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২৭:৪৬

হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

হাসিনা শুধু নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২০:৪৮

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৫:১৮

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১২:৩৮

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০৯:৫৯

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: তথ্য উপদেষ্টা

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: তথ্য উপদেষ্টা

২৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫২:১২

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

২৪ আগস্ট ২০২৬ রাত ১১:৩৬:২০

জ্বালানি নিরাপত্তায় বহুমুখীকরণ ও দক্ষ ব্যবস্থাপনার তাগিদ

জ্বালানি নিরাপত্তায় বহুমুখীকরণ ও দক্ষ ব্যবস্থাপনার তাগিদ

২৪ আগস্ট ২০২৬ রাত ০৯:২১:৩৫

বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও জ্বালানি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস

বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও জ্বালানি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস

২৪ আগস্ট ২০২৬ রাত ০৮:১৬:৪৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

২৪ আগস্ট ২০২৬ রাত ০৮:০৭:৩৬

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

২৪ আগস্ট ২০২৬ রাত ০৭:৩৯:৪৭

1–15 / মোট 2103টি সংবাদ | পৃষ্ঠা 1 / 141
শিরোনাম
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন মেলেনি কক্সবাজারের রামুতে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর স্থগিত নৌকায় ছাগল পারাপার, তিস্তায় জীবিকার লড়াই শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী আলিমে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ১২ সেপ্টেম্বর নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন মেলেনি কক্সবাজারের রামুতে ১ লাখ ৩৮ হাজার ইয়াবাসহ আটক ১ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর স্থগিত নৌকায় ছাগল পারাপার, তিস্তায় জীবিকার লড়াই শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে চীন সফরে শিক্ষামন্ত্রী আলিমে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ১২ সেপ্টেম্বর