নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬ সকাল ১১:১০:৩৫
সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় মিছিলের নেতৃত্বদানকারী এক নেতা মোটরসাইকেলে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক ইউটার্ন এলাকায় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন) এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন কর্মী সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমান। গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করে।
তবে অভিযানের সময় মিছিলের নেতৃত্বদানকারী তাসরিফ আল নোমান মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে সক্ষম হন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক সময়ের কন্ঠস্বর কে জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন,১। মোঃ সোহাগ (১৯) সিদ্ধিরগঞ্জের দক্ষিণপাড়া এলকার মশুর আলী ছেলে। ২। আনিস সরকার (১৮) রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া মৃত অন্য প্রসাদের ছেলে।
৩। মোঃ সাব্বির হোসেন (২০) ডেমড়া থানার ৭০ নং ওয়ার্ড দেলোয়ার হোসেনের ছেলে।
৪। মোঃ আবির হোসেন (২৭) একই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
৫। তন্ময় (১৮), রূপগঞ্জ থানা কায়েতপাড়া ইউনিয়ন দক্ষিণপাড়া তাপসের ছেলে।
৬। ওয়ালিদ (১৮) একই এলাকার মাসুদ মিয়ার ছেলে।
৭। মাহফুজ আলম (১৮) একই ইউনিয়নের মিয়াচানের ছেলে।
৮। আবিদ (১৮) ডেমরা থানা ৭০ নং ওয়ার্ডের আবদুল আজিজ মিয়ার ছেলে।
৯। ইমতিয়াজ আহমেদ ইমন (১৮) কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আজিজুল ইসলাম এর ছেলে।
১০। তাওহিদ ইসলাম (১৮), ঢাকা ডেমরা ৭০ নং ওয়ার্ডের সুজন মিয়ার ছেলে।
১১। মোঃ রিয়াদ (১৮) একই এলাকার মাসুদ আলম মিয়ার ছেলে।
১২। মোঃ সোহেল (১৯) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নং ওয়ার্ডের তাম্বুরাবাদ এলাকার কামাল হোসেনের ছেলে।