রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ১০:১৫:৪০
ডিবি পুলিশের অভিযানে ২ হাজার টেপেন্ডাডল ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বেহুলাসহ ৩ জন গ্রেপ্তার
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শহরের হাড্ডি পট্টি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বেহুলাসহ তিনজনকে ২ হাজার পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের তথ্যমতে, গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহরের হাড্ডি পট্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেহুলা (৩৬), তার সহযোগী মোছা. বিথী (৩৫) এবং মো. রাব্বি হাসান (২২)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস টেপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার বেহুলা মৃত গনি শেখের মেয়ে এবং বিথী মো. ফারুক মিয়ার স্ত্রী। উভয়ের বাড়ি বগুড়া সদর উপজেলার সুত্রাপুর হাড্ডি পট্টি এলাকায়। অপর গ্রেপ্তার রাব্বি হাসান আব্দুর রহিমের ছেলে। তার বাড়ি গাবতলী উপজেলার দারাইল বাজার এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বেহুলার বিরুদ্ধে ১০টি মাদক মামলাসহ মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিথীর বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।