মোঃ মোখলেছুর রহমান
প্রকাশ : ২২ জুন ২০২৬ সকাল ১১:২৫:১৮
দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম
গাজীপুর জেলা প্রশাসনের এল ও শাখার সার্ভেয়ারমোসলেম উদ্দিনের বিরুদ্ধে দালাল চক্রের সদস্য নিয়ে রেলওয়ের জমি অধিগ্রহণের তদন্তে যাওয়ার অভিযোগ উঠেছে।
তদন্তের সময় দালাল চক্রের সদস্যরা সার্ভেয়ার মোসলেম উদ্দিনের সঙে সার্বক্ষণিক ছিলেন এমন ভিডিও প্রদিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ও মহানগরীর কোনাবাড়ীর শেষ সীমানা বরাব এলাকায় সখিনা বেগমের (৫০) আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে যান তিনি।
তদন্তের সময় দালাল চক্রের সদস্যের দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন, একজন সরকারি কর্মকর্তার সাথে এভাবে দালাল চক্রের সদস্যদের নিয়ে তদন্ত করা কতটুকু যুক্তি- সঙ্গত।
জানা যায় ঢাকা থেকে উত্তর বঙ্গ রেলরুটের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব মৌজায় মৃত হালিম শিকদারের ১০৫ শতাংশ জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। কিন্তু এখানে আপত্তি করেন মৃত হালিম শিকদারের মেয়ে
সখিনা বেগম। তিনি গেলো ২৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জেলা প্রশাসনের এল ও শাখার মিস কেস করেন। মিস কেস নং ৪৮/২০২৬ এল এ কেস নং ০৬/০২/২০২১। মৃত হালিম শিকদারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে সখিনা বেগম ছয় নম্বর সন্তান।
সখিনা বেগমের দাবী ভাইয়েরা দুই বোনকে বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করে তারা নিজেরাই এই টাকা আত্মাসাৎ করার পায়তারা করছেন। তিনি বলেন, গেলো শনিবার তদন্ত কর্মকর্তা আসলেও আমাকে জানায়নি । তারা বিবাদীর সাথে কথা বলে চলে যায়। আজ সোমবার এটার শোনানি রয়েছে। তিনি আরও বলেন,আমাদের কেন বাবার ওয়ারিশ থেকে বঞ্চিত করা হবে এর জন্যই আমি মিস কেস করেছি।
মৃত হালিম শিকদারের অন্য ছেলে মেয়েরা হলেন, মৃত লতিফ শিকদার,কামাল শিকদার,সানু শিকদার,মোজাম্মেল শিকদার,আলম শিকদার ও ছোট মেয়ে হামেলা বেগম।
এবিষয়ে জানতে জেলা প্রশাসনের এল ও শাখার সার্ভেয়ার মোসলেম উদ্দিনের সঙ্গে সরাসরি জানতে চাইলে তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন,আমার উর্ধ্বতন কর্মকতা রয়েছে তার সাথে কথা বলেন। জেলা প্রশাসনের এল ও শাখার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাবরিন আক্তার বলেন,ঘটনার সত্যতা পেলে ওই সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।