ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ১০:২৪:৪৫
যদি কেউ মনে করে যিনি পালিয়ে গেছে তিনি বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে তাদের সেই দিবাগত স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে: প্রতিমন্ত্রী
বাগেরহাটের রামপালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্যের দেশব্যাপী হামলা, লুটপাট ও খুনের রাজনীতি শুরু করেছে তারা। আপনারা দেখেছেন নড়াইলে আমাদের দুই ভাইকে নির্মমভাবে হত্য করা হয়েছে। মূলত শেখ হাসিনার চরিত্র এমনই সে নিজের স্বার্থে নিজের দলের লোককেও মেরে ফেলতে পারে। সে চেয়েছিলো এই গোপালগঞ্জে লাশ বানানোর জন্য এবং তার নেতাকর্মীদের দিয়ে চেষ্টা করেছিলো যে এই আন্দোলনের নামে সেখানে খুনখারাপি করে দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। কিন্তু বিএনপি তাদের সেই পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের দল চেষ্টা করেছে যেহেতু মানুষ আমাদের দেশ পরিচালনা করতে দায়িত্ব দিয়েছে তাই আমরা তাদের প্রত্যাশা অনুযায়ী হার্ড লাইনে না গিয়ে প্রশাসনিকভাবে এটা মোকাবেলা করতে। আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না। তবে ফ্যাষ্টিদের ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা চেষ্টা করছি শান্তিপ্রিয় অবস্থানে সহাবস্থান নিশ্চিত করতে।
যেহেতু আমাদের এই জনপদে দীর্ঘ ৩৪ বছর একটা দল এখানে দায়িত্ব পালন করেছে সেকারণে বিভিন্নভাবে সেই দলের সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় তাদের সাথে থাকতে হয়েছে। এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল হিসাবে কখনোই কোনো দলকে নিষিদ্ধ করেনি। বিগত দিনে এই ফ্যাষ্টিটকে নিষিদ্ধ করেছে বিগত তত্যবধয়ক সরকার বা অন্তবর্তিন সরকার। আমাদের এই সন্ব নিয়ে মাথা ব্যাথা করতে চাই না।
নির্বাচনের আগে জনগণের সামনে আমরা যে ওয়াদা দিয়েছিলাম আমরা তা পালন করতে চাই এবং তাদের প্রত্যাশা পূরণ করতে চাই। যদি কেউ মনে করে যিনি পালিয়ে গেছে তিনি ব্যানাপোল দিয়ে টুস করে ঢুকে যাবে তাদের সেই দিবাগত স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। এইসব মুখরোচক গল্প কাহিনী তৈরি করে এখন নৈরাজ্য করতে চাইলে তাকে কঠিন মূল্য দিতে হবে। এদেশের মানুষ আমাদের ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছে। আমরা এই পাঁচ বছর শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চাই। তারপর মানুষ যাকে ভোট দিবে তারা দেশ চালাবে।
আপনারা জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পরপর দুইবার এই মোংলা বন্দর পরিদর্শন করেছেন। এখানে হাজার হাজার টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের ছেলেমেয়েদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা চাই এই জনপদে মানুষ মাদক ও সন্ত্রাশ থেকে দূরে থাকুন। শিকার মান উন্নতি হোক। তবে অতি উৎসাহিত হয়ে কেউ যদি দেশ বিরোধী যড়যন্ত্রে লিপ্ত থাকে তাকে কঠিন শাস্তির আওতায় আনা হবে।
উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম প্রমূখ।