ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩১:৪১
অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন জামায়াতের আমির
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের এক অসহায় পরিবারের মেয়ের বিয়ের জন্য নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখা।
বুধবার সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের দক্ষিণ লাঙ্গল মোড়া গ্রামের মরহুম সাইফুল ইসলামের এতিম মেয়ের বিয়ে উপলক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আব্দুল হান্নান জেলা জামায়াতের পক্ষ থেকে পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
এ সময় ঘোপাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন সোহরাবসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।